Home আন্তর্জাতিক

তেল আবিবে ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

12
0
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইসরাইলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার (৬ মার্চ) গভীর রাতে ইসরাইলের তেল আবিবকে লক্ষ্য করে একাধিকবার মিসাইল ছোড়ে তেহরান।

রোববার সকালে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানায়, নতুন এই ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবরে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিমাণ আগের তুলনায় কিছুটা কমলেও দেশটি প্রায় সারারাতই ইসরাইলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালিয়েছে।

তবে এখন পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য হামলা প্রতিরোধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এর জেরে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে নিরাপত্তা পরিস্থিতির কারণে ইসরাইলের বিভিন্ন শহরে নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহলও।

সূত্র: টাইমস অব ইসরাইল।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here