Home বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, আজীবন সম্মাননা যৌথ

28
0
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার প্রজ্ঞাপন প্রকাশ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক নথি।
২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

সিনেমার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে ২৮টি ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য মোট ৩০ জন শিল্পী ও কুশলীকে মনোনীত করা হয়।

এবারের আসরে চলচ্চিত্রে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা যৌথভাবে পাচ্ছেন প্রখ্যাত নির্মাতা তারেক মাসুদ এবং বরেণ্য চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু

বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কেএম হালিমুজ্জামান (খন্দকার সুমন) প্রযোজিত ‘সাঁতাও’। একই সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবেও পুরস্কৃত হয়েছেন খন্দকার সুমন।

প্রথম সিনেমাতেই সাফল্যের শীর্ষে উঠে এসেছেন অভিনেতা আফরান নিশো‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আইনুন পুতুল (সাঁতাও)।

পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন মনির আহমেদ শাকিল (সুড়ঙ্গ) এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী নির্বাচিত হয়েছেন নাজিয়া হক অর্ষা (ওরা সাতজন)।
শ্রেষ্ঠ খলচরিত্রে পুরস্কার পেয়েছেন আশীষ খন্দকার (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন) এবং শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে জয়ী হয়েছেন শহীদুজ্জামান সেলিম (সুড়ঙ্গ)।

শিশুশিল্পী বিভাগে শ্রেষ্ঠ হয়েছেন মো. লিয়ন এবং বিশেষ পুরস্কার পেয়েছেন আরিফ হাসান ও আনাইরা খান—উভয়েই ‘আম কাঁঠালের ছুটি’ সিনেমার জন্য।

সংগীত বিভাগে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ‘প্রিয়তমা’‘সুড়ঙ্গ’
‘ও প্রিয়তমা’ গানের জন্য শ্রেষ্ঠ গায়ক হয়েছেন বালাম এবং ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য শ্রেষ্ঠ গায়িকা নির্বাচিত হয়েছেন অবন্তী দেব সিঁথি

‘ঈশ্বর’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার হয়েছেন সোমেশ্বর অলি এবং শ্রেষ্ঠ সুরকার নির্বাচিত হয়েছেন প্রিন্স মাহমুদশ্রেষ্ঠ সংগীত পরিচালক হয়েছেন ইমন চৌধুরী (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন)।

এ ছাড়া শ্রেষ্ঠ কাহিনি বিভাগে ফারুক হোসেন (প্রিয়তমা), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে নিয়ামুল মুক্তা (রক্তজবা) এবং শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে যৌথভাবে রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা (সুড়ঙ্গ) পুরস্কৃত হয়েছেন।

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘মরিয়ম’ এবং শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে ‘লীলাবতী নাগ: দ্য রেবেল’

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here