Home সারাদেশ

শফি হত্যার প্রতিবাদে জগন্নাথে মানববন্ধন

7
0

সিলেটের জকিগঞ্জে জগন্নাথপুরের সন্তান, যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবক শাহ্ মোঃ বোরহান উদ্দিন শফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে জগন্নাথপুরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।

খুনিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আয়োজিত এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ অংশ নেন। বক্তারা এ হত্যাকাণ্ডকে ‘বর্বর ও পৈশাচিক’ আখ্যা দিয়ে বলেন, অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, কয়েকদিন আগে জকিগঞ্জে বর্বরোচিতভাবে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় হবিবপুর শাহ বাড়ি (অশিঘর) নিবাসী শাহ্ মোঃ বোরহান উদ্দিন শফিকে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ দেখা যায়।

মানববন্ধনে বক্তব্য রাখেন হাজী হারুনুজ্জামান, যুক্তরাজ্য প্রবাসী জুনু মিয়া, আবুল হোসেন, মাসুম আহমদ, আলিফ মিয়া, হাজী মন্তাজ আলী এবং নিহতের ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী সুলেমান। এছাড়া হবিবপুর গ্রামের নজরুল ইসলাম হিরা, রাজনীতিবিদ ও শিক্ষক আবু হুরায়রা ছাদ মাস্টার এবং অ্যাডভোকেট জিয়াউর রহিম সাহিন বক্তব্য দেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা পিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম সাহিন। সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা মুহিবুর রহমান। কর্মসূচির সার্বিক সমন্বয়ে দায়িত্ব পালন করেন শাহ মোহাম্মদ ফুজায়েল আহমদ।

শেষে নিহতের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।

সূত্র:
নিজস্ব প্রতিবেদকঃ মুবিন উদ্দিন

স্থানীয় অংশগ্রহণকারীদের বক্তব্য।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here