Home সারাদেশ

গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের গণসংযোগে জনস্রোত

27
0

ময়মনসিংহ–১০ (গফরগাঁও) আসনে স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের নির্বাচনী গণসংযোগে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার গফরগাঁও উপজেলার চর আলগী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এবং সাইলটা ইউনিয়নের রৌহা গ্রামে ‘হাঁস’ প্রতীকের পক্ষে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগ চলাকালে এলাকাজুড়ে ‘হাঁস’ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়। চর আলগী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে উপস্থিত সাধারণ মানুষ বলেন, “আমাদের আস্থার প্রতীক সিদ্দিক সাহেব।” এ সময় এবি সিদ্দিকুর রহমানের সমর্থনে বিশাল নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। জনসাধারণের ভাষ্যমতে, ৮ নং ওয়ার্ডের মানুষ পরিবর্তন ও উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ।

স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে মূল্যবান ভোটের মাধ্যমে হাঁস প্রতীক বিপুল ব্যবধানে জয়লাভ করবে এবং এবি সিদ্দিকুর রহমান জনগণের সেবক হিসেবে কাজ করার সুযোগ পাবেন।

রিপোর্ট: মোঃ আসাদুজ্জামান হৃদয়
গফরগাঁও উপজেলা প্রতিনিধি

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here