Home আন্তর্জাতিক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

12
0
ছবি সংগৃহীত।

ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে সৌদি আরবের আবহা শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), স্কুলপড়ুয়া মেয়ে মেহের আফরোজ (১৩) ও দেড় বছর বয়সী কন্যা সুবহা আক্তার। এছাড়া একই গাড়ির চালক মো. জিলানী বাবর (৩০) ঘটনাস্থলেই প্রাণ হারান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিহত মিজানের বড় ভাই বাহারুল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৩ ফেব্রুয়ারি স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ওমরাহ হজে যান মিজান। পাঁচদিন আগে তারা ওমরাহর উদ্দেশ্যে সৌদির বাসা থেকে বের হন। ওমরাহ শেষে জেদ্দা থেকে ফেরার পথে রাতেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় মিজানের মেঝো মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুতর আহত হয়েছেন। তাকে জেদ্দার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মিজান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের বাসিন্দা। নিহত মেহের আফরোজ স্থানীয় টিউরি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলেন।

এ বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতা করা হবে।”

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

সূত্র:
পরিবার সূত্র; স্থানীয় প্রশাসন সূত্র।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here