মোঃ আসাদুজ্জামান হৃদয়
উপজেলা প্রতিনিধি, গফরগাঁও
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রচারণাকালে এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনাটি ঘটে ভালুকা উপজেলার ৩নং ভরাডোবা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিশিন্দা গ্রামে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, প্রচারণায় অংশ নেওয়া নারী কর্মীদের একটি দল এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করছিলেন। এ সময় তাদের প্রচারণায় বাধা দেওয়ার চেষ্টা করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, প্রকাশ্যে নারী কর্মীদের গায়ে হাত তোলা হয়, যা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
এ ঘটনায় তৃণমূল পর্যায়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই নারী কর্মীদের নিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদক পর্যন্ত তাদের বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
সূত্র
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











