Home অর্থনীতি

স্বর্ণের দামে আবার ধাক্কা, ভরিতে কমলো ২,৬৮৩ টাকা

3
0
ছবি সংগৃহীত।

স্বর্ণের দামে আবার ধাক্কা, ভরিতে কমলো ২,৬৮৩ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।

শনিবার (১৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং রোববারও একই দামে স্বর্ণ বিক্রি করা হচ্ছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৭ টাকা।

একই সঙ্গে ১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা খাঁটি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৩ মার্চ) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় সংগঠনটি। তখন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।

ক্রমাগত দামের এই পরিবর্তনে স্বর্ণের বাজারে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সুত্র: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here