Home রাজনীতি

সমাবেশে বক্তব্যরত অবস্থায় অধ্যাপক আবুল হাশেমের ইন্তিকাল

15
0

নিজস্ব প্রতিবেদন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার তিনি একটি সমাবেশে বক্তব্য প্রদানকালে হঠাৎ স্ট্রোক করলে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হলেও তিনি মহান রবের ডাকে সাড়া দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দলের পক্ষ থেকে জানানো হয়, অধ্যাপক আবুল হাশেম ছিলেন একজন আদর্শবান, নিষ্ঠাবান ও সংগ্রামী ইসলামী ব্যক্তিত্ব। দ্বীনের পথে তাঁর দীর্ঘদিনের অবদান, ত্যাগ ও নেতৃত্ব সংগঠনের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ইসলামী আন্দোলনের কাজে নিয়োজিত ছিলেন।

তাঁর ইন্তিকালে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে—তিনি যেন তাঁর সকল গুনাহ ক্ষমা করে নেক আমল কবুল করেন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করেন। শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং তাঁদের ধৈর্য ও সান্ত্বনা কামনা করা হয়েছে।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে অধ্যাপক আবুল হাশেমের ইন্তিকালের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here