Home রাজনীতি

ডা. শফিকুরের এক্স হ্যাক: ডিবির হাতে বঙ্গভবনের কর্মকর্তা

2
0
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে ডিবি। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদ শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, গত ৩১ জানুয়ারি ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। সেখানে দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম অভিযোগ করেন, রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো একটি ই-মেইলের মাধ্যমে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে এই সাইবার হামলা চালানো হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, ব্যবহৃত ম্যালওয়্যারটির উৎস ভারত। অভিযোগ অনুযায়ী, নারীদের বিষয়ে অপপ্রচার চালিয়ে নির্বাচনের আগে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করাই ছিল এই সাইবার হামলার মূল উদ্দেশ্য।

এদিকে, একই ঘটনার ধারাবাহিকতায় গতকাল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্টও হ্যাক হয়েছে বলে দাবি করেছে দলটি। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

সূত্র : ডিবি পুলিশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দলটির সংবাদ সম্মেলন এবং বিভিন্ন গণমাধ্যম।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here