Home রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

10
0
ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলার আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।

মামলার আবেদনে বলা হয়, মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী যে মন্তব্য করেছেন তা মানহানিকর এবং অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনের শামিল। এ বিষয়ে আদালতের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

মির্জা আব্বাসের আইনজীবী মো. আমিরুল ইসলাম জানান, তাদের পক্ষ থেকে মামলার আবেদন জমা দেওয়া হয়েছে। সকাল ১১টার দিকে এ আবেদনের ওপর আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিলেন। ওই নির্বাচনে পাঁচ হাজারের বেশি ভোটে জয় লাভ করেন মির্জা আব্বাস।

তবে নির্বাচনের ফল ঘোষণার পর ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: গণমাধ্যম প্রতিবেদন।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here