Home চাকরি

ব্র্যাকে ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

19
0

দেশের শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির অপারেশনস, ব্র্যাক হেলথ প্রোগ্রাম (বিএইচপি) বিভাগে ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে।

ব্র্যাকের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৪ জানুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য অনুযায়ী—
ম্যানেজার পদে আবেদন করতে প্রার্থীদের এমবিবিএস ডিগ্রির পাশাপাশি এমপিএইচ (MPH) ডিগ্রি থাকতে হবে। এছাড়া আর্থিক ব্যবস্থাপনা, প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনা এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

চাকরিটি ফুলটাইম এবং অফিসভিত্তিক। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে ঢাকা জেলার সাভার এলাকায়। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

এছাড়া নির্বাচিত প্রার্থীরা উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ ব্র্যাকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত বিজ্ঞপ্তি জানতে ব্র্যাকের নির্ধারিত অনলাইন লিংকে প্রবেশ করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৪ জানুয়ারি ২০২৬

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here