Home সারাদেশ

দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে বিএনপির ১০ নেতাকর্মীকে বহিষ্কারের সংবাদ প্রকাশ।

17
0
দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে বিএনপির ১০ নেতাকর্মীকে বহিষ্কারের সংবাদ প্রকাশ।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুশফিকুর রহমানসহ ময়মনসিংহ ও নড়াইল জেলার বিএনপির ১০ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র ১০ জন নেতাকর্মীকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন—ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোঃ মুশফিকুর রহমান, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান খায়রুল ও মোঃ জালাল উদ্দীন।

এছাড়াও নড়াইল জেলা সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম পলাশ, সদর পৌর বিএনপির সভাপতি মোঃ তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু এবং লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটুকে বহিষ্কার করা হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় এ বহিষ্কার আদেশ জারি করা হয়। দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনকে শক্তিশালী করতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

রিপোর্টঃ মোঃ আসাদুজ্জামান হৃদয়

গফরগাঁও উপজেলা প্রতিনিধি

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here