Home সারাদেশ

বরিশালে কুপিয়ে বিএনপি কর্মী হত্যা

4
0
ছবি সংগৃহীত

ট্যাগ:
বরিশাল
বিএনপি
হত্যাকাণ্ড


বিস্তারিত প্রতিবেদন

বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে দেলোয়ার হোসেন চৌধুরী (৫০) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ইউনিয়নের বৌসেরহাট বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে দেলোয়ার হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে পাশের একটি ডোবায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।

খবর পেয়ে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী জাকির চৌধুরী ও তার ভাই কবির চৌধুরীর সঙ্গে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন জানান, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সূত্র:
পুলিশ ও স্থানীয় সূত্র
বরিশাল মেট্রোপলিটন পুলিশ

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here