Home খেলা

বাংলাদেশ খেলতে চায় বিশ্বকাপ, তবে ভারতের বাইরে

24
0

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং বিশেষ করে ভারত সফর করবে কি না—সেটি চূড়ান্তভাবে নির্ধারণ হবে ২১ জানুয়ারি। ঢাকা হয়ে শনিবার আলোচনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে সময়সীমা বেঁধে দিয়েছে, জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

বিসিবি জানিয়েছে, তারা বিশ্বকাপে অংশ নিতে চায়, তবে ভারতের বাইরে। সহ-আয়োজক হওয়ায় শ্রীলঙ্কাকে বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনা করছে। নিরাপত্তার কারণে ভারত সফর নিয়ে উদ্বেগ থাকলেও আইসিসি সূচি পরিবর্তনে অনড়। বাংলাদেশ ‘সি’ গ্রুপে রয়েছে এবং উদ্বোধনী ম্যাচ ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে।

আইসিসি বিসিবির আরেক প্রস্তাবও গ্রহণ করেনি; বাংলাদেশকে ‘বি’ গ্রুপে নেয়ার বিষয়ে চাহিদা মেনে নেওয়া হয়নি। আইসিসি জানিয়েছে, বাংলাদেশের জন্য ভারতে কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই। নিরাপত্তা পরামর্শ একটি স্বাধীন সংস্থা তৈরি করেছে, যা ভারতের ঝুঁকি ‘মাঝারি থেকে উচ্চ’ হিসেবে দেখিয়েছে।

বিসিবি যদি ভারতে দল পাঠাতে অস্বীকার করে, তবে স্কটল্যান্ড বিকল্প দল হিসেবে অন্তর্ভুক্ত হতে পারে। এই টানাপোড়েনের সূত্রপাত হয়, কলকাতা নাইট রাইডার্স আইপিএল দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর এবং বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচার নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়ার পর।

— ইত্তেফাক/এনএন

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here