গত ১ ফেব্রুয়ারি ২০২৬ (রোববার) চিফ অব আর্মি স্টাফ জেনারেল ওয়াকার-উজ-জামানকে বহনকারী একটি হেলিকপ্টার ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অবতরণ করে। তার এ সফরকে ঘিরে জেলার প্রশাসনিক ও নিরাপত্তা পর্যায়ে গুরুত্বপূর্ণ তৎপরতা লক্ষ্য করা যায়।
এ উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, এনডিসি এবং জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মতবিনিময় সভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে গৃহীত কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষার পরিকল্পনা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় নেওয়া প্রস্তুতির বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমান।
এর পাশাপাশি সেনাপ্রধান ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবস্থিত অলিম্পিক ইন্টারন্যাশনাল ভিলেজের বৃত্তিস্তম্ভের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের পতাকাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও একধাপ এগিয়ে নেওয়া সম্ভব হবে।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











