Home সারাদেশ

গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ, আহত একাধিক

26
0

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। গত ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দায়িরগাঁও বাজারে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের সমর্থকদের দাবি, ‘হাঁস’ প্রতীক নিয়ে মিছিল চলাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর সমর্থকেরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন সমর্থক আহত হন বলে অভিযোগ করা হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা অভিযোগকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

রিপোর্ট: মোঃ আসাদুজ্জামান হৃদয়
গফরগাঁও উপজেলা প্রতিনিধি

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here