Home রাজনীতি

তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা: রিজভী

33
0

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আনা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা নিছক হাইপার প্রোপাগান্ডার অংশ। জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “ওয়ান ইলেভেন ও আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন আরাফাত রহমান কোকো, যার প্রভাব তার অকাল মৃত্যুর পেছনে ভূমিকা রেখেছে।”

নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে রিজভী বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমান উত্তরবঙ্গ সফর সাময়িকভাবে স্থগিত করেছিলেন। পরে নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসরণ করেই তিনি প্রচারণা কার্যক্রম পরিচালনা করেছেন।

বিএনপির এই নেতা দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বগুণ ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়েই প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণের মতামত প্রভাবিত করার চেষ্টা করছে।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here