Home বিনোদন

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন

5
0
ছবি সংগৃহীত

টিভি পর্দার অভিনেতা জাহের আলভী-এর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা মারা গেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানা-র অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান।

পুলিশের প্রাথমিক ধারণা, শনিবার দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় আত্মহত্যা করেন ইকরা। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

ঘটনার ঘণ্টা দুয়েকের মধ্যেই নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আবেগঘন প্রতিক্রিয়া জানান আলভী। বর্তমানে একটি নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই।”

স্ত্রীর আকস্মিক মৃত্যুতে শোকাহত এই অভিনেতা আরও লেখেন, “আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।”

জানা গেছে, ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে আলভী ও ইকরা বিয়ে করেন। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। এ দম্পতির রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সূত্র: পল্লবী থানা পুলিশ ও সংশ্লিষ্ট পারিবারিক সূত্র।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here