সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ হিসেবে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি এ নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার ‘নাটক’ বন্ধ করার আহ্বান জানান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে মাহফুজ আলম লেখেন, “বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক বন্ধ করুন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়া বাটপাড়রা একদিকে, আর জনগণ অন্যদিকে।”
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের প্রসঙ্গ টেনে বলেন, “দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদের বিক্রি করে দিল। জনগণের ন্যায্য লড়াই এখন এ বাটপাররা হাপিস করে দেবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।”
তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: মাহফুজ আলমের ভেরিফায়েড ফেসবুক পেজ।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











