Home সারাদেশ

বিশ্বযুদ্ধের আশঙ্কা, ঢাকায় গণস্থানান্তরের সতর্কবার্তা

2
0
কুমিল্লায় জুমার আগে বক্তব্য দিচ্ছেন হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান ছবি: সংগৃহীত

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান সংঘাত দ্রুত বন্ধ না হলে আগামী দুই মাসের মধ্যে রাজধানী ঢাকার বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে স্থানান্তরে বাধ্য হতে পারেন।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, বিশ্বজুড়ে চলমান অস্থিরতা শুধু আন্তর্জাতিক পরিস্থিতিতেই সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও পড়তে পারে। এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের সার্বিক নিরাপত্তা ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

হুইপ আরও বলেন, এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তবে দেশের পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। তিনি জনগণকে এখন থেকেই সচেতন থাকার এবং সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান।

তিনি সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পাশাপাশি অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে যেকোনো জরুরি অবস্থায় করণীয় বিষয়ে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র:
যুগান্তর

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here