Home জাতীয়

বিদ্যুৎ সক্ষমতা ৩২ হাজার মেগাওয়াট ছাড়াল, প্যানিক বায়িং বাড়ছে

2
0
ছবি: সংগৃহীত

দেশে বিদ্যুৎ উৎপাদনের মোট সক্ষমতা বর্তমানে ৩২ হাজার ৩৩২ মেগাওয়াটে পৌঁছেছে। এর মধ্যে গ্রিডভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সরকারদলীয় সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ২০২৬ সালের মার্চ পর্যন্ত দেশের চাহিদা অনুযায়ী প্রতিদিন গড়ে ১৪ হাজার ৫০০ থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

এদিকে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা নিয়েও সংসদে কথা বলেন তিনি। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রতিটি পাম্পে নির্ধারিত পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে।

তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাবে হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে চাপ তৈরি হয়েছে। আগে যে পরিমাণ তেল বিক্রি হতে দেড় দিন সময় লাগতো, এখন তা দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, মানুষের মধ্যে আতঙ্কজনিত অতিরিক্ত কেনাকাটা বা প্যানিক বায়িং শুরু হওয়ায় পেট্রল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। তবে বাস্তবে তেলের সরবরাহ বন্ধ হয়নি, বরং নিয়মিত সরবরাহ অব্যাহত রয়েছে।

তিনি সবাইকে অযথা আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি গ্রহণের আহ্বান জানান।

সূত্র:
জাতীয় সংসদ অধিবেশন

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here