Home সারাদেশ

কুকুরকে লাথি দেওয়ার প্রতিবাদ করতে গিয়ে কৃষক নিহত

10
0
ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কুকুরকে লাথি দেওয়াকে কেন্দ্র করে এক কৃষক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার সুবিল ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জুলুস মিয়া (৫৫) ওই গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় একই গ্রামের সিদ্দিকের ছেলে কামাল হোসেন (৩৫) একটি কুকুরকে লাথি দিলে এর প্রতিবাদ করেন জুলুস মিয়া। এ নিয়ে প্রথমে কথাকাটাকাটি হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।

একপর্যায়ে কামাল হোসেন জুলুস মিয়ার অণ্ডকোষে লাথি মারলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাতি মো. আকাশ জানান, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি তার দাদাকে মাটিতে পড়ে থাকতে দেখেন এবং অভিযুক্তদের পালিয়ে যেতে দেখেন। এ সময় আনোয়ার নামে এক ব্যক্তি দা নিয়ে তার দিকে তেড়ে আসে বলেও অভিযোগ করেন তিনি।

নিহতের ভাতিজা মো. রোমান বলেন, জুলুস মিয়ার ৫ ছেলে ও ২ মেয়ে রয়েছে। কৃষিকাজ করে তিনি পরিবারের জীবিকা নির্বাহ করতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

নিহতের বড় ছেলে ইব্রাহিম বলেন, “আমার বাবাকে যারা হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here