Home সারাদেশ

বগুড়ায় আর.কে’ টিকিট কাউন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা

1
0
ছবি সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল বন্দরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে একটি টিকিট কাউন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৯ মার্চ) সকালে পরিচালিত এই মোবাইল কোর্টে ‘আর.কে’ টিকিট কাউন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কাউন্টারকে এ জরিমানা করা হয়।

অভিযান চলাকালে আশপাশের আরও কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় যাতে তারা ভবিষ্যতে কোনো ধরনের অনিয়মে জড়িত না হন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে এবং ন্যায্য সেবা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: স্থানীয় প্রশাসন

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here