Home অর্থনীতি

ঈদের আগে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৭৬৪০

4
0
ঈদের আগে দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। ছবি সংগৃহীত।

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ঈদুল ফিতরের আগে এ দফায় ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৬২৫ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেটের ক্ষেত্রে ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ দাম সমন্বয় করা হয়েছে।

এর আগে গত ১৪ মার্চও স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৮ বার কমানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় চাহিদা-যোগানের ওপর নির্ভর করেই স্বর্ণের দাম ওঠানামা করছে।

সুত্র: বাজুস বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here