বগুড়া জেলার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে পড়েছে, ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহার এলাকার তিলকপুরে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশনে যাত্রাবিরতির পর পুনরায় ছেড়ে যাওয়ার কিছু সময়ের মধ্যেই লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক মাহফুজুর রহমান জানান, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ট্রেনের ছাদে যাত্রী থাকায় অনেকে নিচে পড়ে আহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এই ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
সুত্র: রেলওয়ে পুলিশ
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন












