
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া ইউনিয়ন দক্ষিণ শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বাউধরণ বাজারে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট মুরুব্বী আশিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা দরচ উদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শাহ আলম। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ও চিলাউড়া ইউনিয়নের সেক্রেটারি রিয়াজ উদ্দিন রাজু, যোবায়ের আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এই মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
তারা সকলকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ বজায় রেখে সমাজ উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
রিপোর্ট: মুবিন উদ্দিন
জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











