Home সর্বশেষ

রহস্যময় নতুন চরিত্রে মাহিরা খান, ভক্তদের কৌতূহল তুঙ্গে

3
0
ছবি সংগৃহীত

পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান সম্প্রতি তার নতুন একটি প্রজেক্ট নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে তিনি তার বর্তমান কাজটিকে জীবনে একবার পাওয়া যায় এমন একটি বিশেষ চরিত্র হিসেবে বর্ণনা করেছেন।

ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে শুটিং সেটের বেশ কিছু আবেগঘন ও ঘরোয়া মুহূর্ত তুলে ধরেছেন তিনি। একটি ছবিতে দেখা যায়, একটি স্ক্রিপ্টের ওপর একটি গোলাপ রাখা রয়েছে। যদিও প্রজেক্টটির নাম তিনি স্পষ্টভাবে প্রকাশ করেননি, তবে স্ক্রিপ্টের পাতায় ‘বিলকিস’ এবং ‘নাজির’ নাম দুটি দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে, নতুন এই নাটক বা সিনেমায় ‘বিলকিস’ চরিত্রে অভিনয় করছেন মাহিরা খান।

পোস্টে শুটিং সেটের বাইরেও তার ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত উঠে এসেছে। ঘাসের ওপর শুয়ে থাকা, একা বসে ডায়েরি লেখা কিংবা বাড়ি থেকে পাঠানো দেশি খাবারের প্রতি তার ভালোবাসার কথাও ছবির মাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

ছবিগুলোতে ভক্তদের পাঠানো ফুল এবং তার নিজস্ব পোশাক ব্র্যান্ডের পোশাকে মাহিরাকে বেশ স্নিগ্ধ দেখাচ্ছিল। এছাড়া নিজের বয়সের ছাপ নিয়েও বেশ স্বাভাবিকভাবে কথা বলেছেন তিনি। একটি ক্লোজআপ ছবিতে নিজের মুখের বলিরেখা নিয়ে মাহিরা লেখেন, এই রেখাগুলো বহু বছরের জীবনের সাক্ষী এবং এর জন্য তিনি কৃতজ্ঞ।

পোস্টের শেষ অংশে তিনি নিজেকে বেশি করে পানি পান করার কথাও স্মরণ করিয়ে দেন এবং পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করেন— “অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?”

এদিকে এই রহস্যময় প্রজেক্টের পাশাপাশি খুব শিগগিরই বড় পর্দায়ও দেখা যাবে মাহিরা খানকে। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘আগ লাগে বস্তি মে’। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ফাহাদ মুস্তফা।

কমেডি ও টানটান উত্তেজনায় ভরপুর এই সিনেমায় আরও অভিনয় করেছেন জাভেদ শেখ ও কমেডিয়ান তাবিশ হাশমি। নির্মাতাদের আশা, ছবিটি দর্শকদের জন্য দারুণ বিনোদনের উপলক্ষ হয়ে উঠবে।

সূত্র: বিনোদনভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here