রিপোর্ট: মুবিন উদ্দিন
সুনামগঞ্জের Jagannathpur এলাকায় সামাজিক সংগঠন অল টাইম ক্লিন ও শাপলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ রমাদান) জগন্নাথপুর বাজারের মাহিমা পার্টি সেন্টারে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার তরুণরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন সংগঠনের তিন উপদেষ্টা মোঃ মকবুল হোসেন ভূঁইয়া, জামাল উদ্দিন বেলাল এবং জালাল উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর রক্তদান সংস্থার সভাপতি জহিরুল ইসলাম জহির, সহ-সভাপতি শাহ জাহান সিদ্দিকী, সমাজসেবক শামিম আহমদ, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সভাপতি হুমায়ুন কবির, হিলফুল ফুজুল সমাজ কল্যাণ যুব সংঘ শেরপুরের সভাপতি সাকের আহমদ লাবলু, সাংবাদিক শাহ ফুজায়েল আহমদসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন প্রবাসী সদস্য আবুল হোসেন ভূঁইয়া, মুহাম্মদ জুয়েল মিয়া, সংগঠনের সভাপতি শাহজাহান মিয়া, সহ-সভাপতি নাঈম শরীফ, সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদ, প্রতিষ্ঠাতা ও যুগ্ম সম্পাদক রাহিম আফ্রিদি, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার, প্রচার সম্পাদক মুবিন উদ্দিন, সিনিয়র সদস্য রেজাউল ইসলাম, সফর মিয়া, জহির মিয়া, হাবিবুর রহমান হাবিবসহ কার্যনির্বাহী সদস্য ও অন্যান্য সদস্যবৃন্দ।
ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পাঠ করা হয়।
অনুষ্ঠানটি সামাজিক সংহতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে স্থানীয়রা উল্লেখ করেছেন। অনুষ্ঠান শেষে উপস্থিতরা এই ধরনের উদ্যোগকে উৎসাহিত করার জন্য তাদের অভিজ্ঞতা ও মতামত ভাগাভাগি করেন।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











