Home জাতীয়

২৬ মার্চে দেশজুড়ে থাকবে না আলোকসজ্জা

12
0
ছবি সংগৃহীত

জ্বালানি সংকটের সম্ভাবনা মাথায় রেখে কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ের প্রয়োজনীয়তা বিবেচনায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। দেশের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে কৃচ্ছ্রসাধন করতেই এবারের স্বাধীনতা দিবসে সরকারি বা বেসরকারিভাবে বড় ধরনের আলোকসজ্জা না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, স্বাধীনতা দিবসের অন্যান্য কর্মসূচি যথাযথভাবে পালিত হবে। তবে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার এড়িয়ে চলতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি জনগণকে সচেতন করার লক্ষ্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গণমাধ্যম প্রতিবেদন।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here