Home বিনোদন

বিজয়া দশমীর আবহে ‘কিং’-এর অ্যাকশন দৃশ্যে শাহরুখ

3
0
ছবি সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে ভক্তদের আগ্রহ দিন দিন বাড়ছে। চলতি বছরের শেষের দিকে মুক্তির অপেক্ষায় থাকা এই ছবির একটি বিশেষ অ্যাকশন দৃশ্য সম্প্রতি ধারণ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা–র এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিজয়া দশমীর উৎসবকে কেন্দ্র করে ছবিটির একটি বড় অ্যাকশন দৃশ্য টানা আট রাত ধরে শুটিং করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দৃশ্যটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে ঐতিহ্যবাহী বিজয়া দশমীর শোভাযাত্রার আবহ পুরোপুরি ফুটে ওঠে। ঢাকঢোল, রঙের উচ্ছ্বাস এবং বিসর্জনের দিনের উৎসবমুখর পরিবেশ তৈরি করে সেটে ধারণ করা হয়েছে এই অ্যাকশন দৃশ্য।

এই দৃশ্যে শাহরুখ খানের সঙ্গে অংশ নিয়েছেন তার মেয়ে সুহানা খান। জানা গেছে, সুহানা নিজেই বেশ কয়েকটি স্টান্ট দৃশ্যে অভিনয় করেছেন, যা তার চরিত্রের জন্য ছিল বেশ চ্যালেঞ্জিং। ভিড়ের মধ্যেই বাবা-মেয়েকে নিয়ে অ্যাকশন দৃশ্যের শুটিং সম্পন্ন করা হয়েছে।

শুটিংয়ে অংশ নিয়েছেন শত শত জুনিয়র শিল্পী। বিশাল আয়োজনের মাধ্যমে উৎসবের আবহ তৈরি করে দৃশ্যটি ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সিনেমাসংশ্লিষ্ট সূত্র।

এই ছবির মাধ্যমে আবারও দর্শকদের চমকে দিতে চান শাহরুখ খান। ‘কিং’ ছবিতে তার পাশাপাশি অভিনয় করছেন রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও আরশাদ ওয়ার্সির মতো জনপ্রিয় তারকারা।

অন্যদিকে ওটিটিতে মুক্তি পাওয়া ‘দ্য আর্চিজ’–এ অভিনয়ের পর এই সিনেমার মাধ্যমেই বাবার হাত ধরে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সুহানা খানের।

ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। তিনি এর আগে ২০২৩ সালে মুক্তি পাওয়া শাহরুখ খানের ব্লকবাস্টার সিনেমা ‘পাঠান’ পরিচালনা করেছিলেন। পরিচালক নিশ্চিত করেছেন, ‘কিং’ ২০২৬ সালের বড়দিন উপলক্ষ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সূত্র: বলিউড হাঙ্গামা।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here