Home জাতীয়

মধ্যপ্রাচ্য উত্তেজনায় শাহজালালে ২৬৮ ফ্লাইট বাতিল

6
0
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখায় ঢাকা থেকে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যের বহু ফ্লাইট বাতিল করতে হয়েছে।

শনিবার (৭ মার্চ) পর্যন্ত গত সাত দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৬৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে শনিবার একদিনেই বাতিল হয়েছে ২০টি ফ্লাইট।

বেবিচক সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি ফ্লাইট বাতিল করা হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি এবং ৬ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—কুয়েতের ২টি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ২টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, ইউএই) ৬টি, কাতার এয়ারওয়েজের ৪টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি এবং এমিরেটস এয়ারলাইনসের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি ফ্লাইট।

মধ্যপ্রাচ্যের আকাশপথে নিরাপত্তা ঝুঁকি কমে না আসা পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা থাকতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে করে যাত্রীদের ভোগান্তিও বাড়ছে বলে জানা গেছে।

সূত্র: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here