Mohammed Shahabuddin বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে। শহীদদের স্বপ্নের দেশ গড়ে তুলতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
শুক্রবার (৬ মার্চ) সকালে ঢাকার Osmani Memorial Auditorium-এ আয়োজিত National Jute Day ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল এবং দেশের অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নত ও উচ্চ ফলনশীল পদ্ধতিতে পাট চাষ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, পাট খাতের উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা সম্ভব। তাই কৃষক, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।
উদ্যোক্তাদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক, মানসম্মত ও ব্যবহার উপযোগী নতুন নতুন পণ্য উদ্ভাবনে এগিয়ে আসতে হবে। বিশেষ করে পাট থেকে তৈরি স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি আরও বলেন, অল্পমূল্যে পাটের ব্যাগ তৈরি ও বাজারজাত করা গেলে প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়বে। এতে পরিবেশ রক্ষা যেমন সম্ভব হবে, তেমনি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনের মাধ্যমে স্টার্টআপ উদ্যোগ গড়ে তুলতে হবে। পাশাপাশি “মেড ইন বাংলাদেশ” ব্র্যান্ডিংকে শক্তিশালী করে বৈশ্বিক ই–কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে হবে।
সূত্র: বাসস (বাংলাদেশ সংবাদ সংস্থা)।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











