Home রাজনীতি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান তানজিয়া এলিনা

5
0
ছবি সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেতে আগ্রহ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তানজিয়া আফরিন এলিনা

দলীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী রফিকুল আলম মজনুর পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করেন এলিনা। বিশেষ করে পরশুরাম উপজেলায় তার অংশগ্রহণ ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনা রয়েছে।

দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত তানজিয়া আফরিন এলিনা নারী অধিকার, সামাজিক উন্নয়ন এবং মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তানজিয়া আফরিন এলিনা ফেনীর পরশুরাম উপজেলার সলিয়া গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং ফেনী জেলা ছাত্রদলের ২ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ছাত্রজীবনে তিনি পরশুরাম সরকারি কলেজ ও তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়নকালে সক্রিয়ভাবে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা সাধারণত রাজনৈতিক দলের মনোনয়নের ভিত্তিতে নির্বাচিত হন। এ প্রেক্ষাপটে তানজিয়া আফরিন এলিনার সম্ভাব্য প্রার্থিতা স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে তানজিয়া আফরিন এলিনা বলেন, “দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে আমি পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব।”

সূত্র:
স্থানীয় দলীয় সূত্র ও বিভিন্ন গণমাধ্যম।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here