সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা–এ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে মুকুন্দগাতী প্রাইভেট সেন্ট্রাল হাসপাতালে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নুরুল ইসলাম গোলাম।
সভায় বক্তব্য দিতে গিয়ে হাজী মো. আলতাফ হোসেন প্রামানিক আনুষ্ঠানিকভাবে নিজেকে বেলকুচি পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেন। তিনি বলেন, “আমি আগামী বেলকুচি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিচ্ছি। অতীতে রাজনৈতিক কারণে একাধিক মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছি।”
তিনি দাবি করেন, স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণ ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে তিনি নির্বাচন করতে চান। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বানও জানান তিনি।
সভায় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের আংশিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় পর্যায়ে প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। তবে চূড়ান্ত দলীয় মনোনয়ন ও নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরই নির্বাচনী সমীকরণ স্পষ্ট হবে।
মিন্টু মিয়া, বেলকুচি উপজেলা প্রতিনিধি:
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











