কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা ও অনিয়ম নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মেডিকেল কলেজ ও সদর হাসপাতাল নিয়ে তার কাছে লিখিত অভিযোগ রয়েছে। বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “প্রথমে তারা ভুল স্বীকার করে মাফ চেয়েছে এবং উপরওয়ালার দোষ দিয়েছে। আমি বলেছি, কুষ্টিয়ায় এখন উপরওয়ালা কেউ নেই; উপরওয়ালা এখন আমি।”
অনিয়ম বন্ধের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “কিছু কালো হাতের কথা অনেকেই আমাকে জানিয়েছেন। কেউ দুই নম্বরি করতে চাইলে সরাসরি বলবেন, মাওলানার কাছে টাকা দেওয়া আছে—তাহলে তাদের আমার কাছে পাঠান। এত ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায়, বাকিটা আমি দেখবো।”
তিনি জানান, সংসদ অধিবেশন শুরুর আগেই কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা পরিদর্শনে যাবেন। এর মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের বিষয়টিও তার নজরে রয়েছে।
এ সময় ইকবাল হোসেন (জেলা প্রশাসক), মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: স্থানীয় সংবাদকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











