কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচাবাজারে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা জেলা ডিবি ও বুড়িচং থানা পুলিশের যৌথ অভিযানে চাঁদাবাজির অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ টাকা ও ভুয়া রশিদ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ব্যবসায়ীদের কাছ থেকে ট্রাক প্রতি ১৭০০ টাকা, লেগুনা প্রতি ১৫০০ টাকা, ছোট গাড়ি প্রতি ১০০০ টাকা এবং অটোরিকশা থেকে ৪০০–৫০০ টাকা করে চাঁদা আদায় করা হতো। কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, “কুমিল্লায় কোনো চাঁদাবাজি সহ্য করা হবে না। প্রশাসন শক্ত অবস্থানে রয়েছে।” বুড়িচং থানার ওসি লুৎফর রহমান বলেন, “নিমসার বাজারে প্রকাশ্যে চাঁদাবাজি হওয়ার অভিযোগে আমরা তদন্ত শুরু করি। বুধবার যৌথ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছি। এ ঘটনায় মামলা হয়েছে।”