Home আরও ইসলাম ও জীবন

চলতি বছরে ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা

11
0
ছবি: সংগৃহীত

চলতি বছরের সাদাকাতুল ফিতরের (ফিতরা) হার নির্ধারণ করেছে Islamic Foundation Bangladesh। এবার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

সভায় জানানো হয়, ইসলামী শরীয়াহ অনুযায়ী আটা, যব, কিসমিস, খেজুর ও পনিরের যে কোনো একটি দ্বারা ফিতরা আদায় করা যাবে।

গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা’ বা ১ কেজি ৬৫০ গ্রাম অথবা এর বাজার মূল্য ১১০ টাকা প্রদান করতে হবে।

যব দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম অথবা এর বাজার মূল্য ৫৯৫ টাকা, খেজুর দ্বারা আদায় করলে একই পরিমাণ বা এর বাজার মূল্য ২,৪৭৫ টাকা দিতে হবে।

এছাড়া কিসমিস দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম অথবা এর বাজার মূল্য ২,৬৪০ টাকা এবং পনির দ্বারা আদায় করলে একই পরিমাণ বা এর বাজার মূল্য ২,৮০৫ টাকা ফিতরা দিতে হবে।

দেশের বিভিন্ন বিভাগ থেকে সংগৃহীত এসব পণ্যের বাজার মূল্যের ভিত্তিতে ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উল্লিখিত যে কোনো পণ্য বা তার বাজারমূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারবেন।

উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলে পণ্যের খুচরা বাজার মূল্যে তারতম্য থাকতে পারে। সে ক্ষেত্রে স্থানীয় বাজারদর অনুযায়ী ফিতরা আদায় করলেও তা বৈধ হবে বলে জানানো হয়েছে।

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here