Home জাতীয়

শাহরুখকে নিয়ে বিশালের স্বপ্ন প্রকল্প

13
0
ছবি সংগৃহীত

‘ও রোমিও’-এর পরিচালক বিশাল ভরদ্বাজ বলিউডের বহু তারকার সঙ্গে কাজ করলেও এখনো ইন্ডাস্ট্রির ‘কিং’ শাহরুখ খান-এর সঙ্গে সিনেমা করেননি। তবে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার জোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশাল ভরদ্বাজকে প্রশ্ন করা হয়, শাহরুখ কি কখনো তার সিনেমাটিক ইউনিভার্সের অংশ হবেন? জবাবে তিনি বলেন, “আমি মনে করি এটা অবশ্যই হবে। বছরে একাধিকবার আমি শাহরুখের সঙ্গে বিভিন্ন গল্প নিয়ে কথা বলি। ও সবসময় আমার মেসেজের উত্তর দেয়, ও খুবই মিষ্টি মানুষ। আমাদের দেশের সবচেয়ে বড় আকর্ষণীয় ব্যক্তিত্ব সে।”

তিনি আরও জানান, ‘ও রোমিও’ নির্মাণের সময় শাহরুখকে একটি স্ক্রিপ্টও পাঠিয়েছিলেন। শাহরুখ নাকি সবসময় বলেন—একটি বিশেষ গল্পে তাদের একসঙ্গে কাজ করা উচিত। বিশালের ভাষায়, “ঈশ্বরের ইচ্ছায়, সেই অলৌকিক ঘটনাটি এবার ঘটতে পারে।”

‘ও রোমিও’ ও বক্স অফিস

বিশাল ভরদ্বাজের সর্বশেষ সিনেমা ও রোমিও গত ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিতে অভিনয় করেছেন শহীদ কাপুর, তৃপ্তি দিমরি, নানা পাটেকার, ফরিদা জালাল, বিক্রান্ত ম্যাসি, তামান্না ভাটিয়াঅবিনাশ তিওয়ারি। মুক্তির পর ছবিটি বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে।

‘কিং’ নিয়ে উচ্ছ্বাস

অন্যদিকে শাহরুখ খানের আসন্ন সিনেমা কিং পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। চলতি বছরের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ছবিটি মুক্তি পাবে।

এই সিনেমায় শাহরুখের সঙ্গে থাকছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াতআরশাদ ওয়ার্সি

‘কিং’ সিনেমায় শাহরুখকে অ্যাকশন ঘরানায় দেখা যাবে বলে জানা গেছে। ইতোমধ্যে তার লুক দর্শকদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই বহুল প্রতীক্ষিত সিনেমার জন্য।

সূত্র: সংশ্লিষ্ট গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here