Home জাতীয়

শিক্ষা অনুদানে আবেদন শুরু, চলবে ১৭ মার্চ

6
0
ছবি সংগৃহীত।

দেশের সব বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের আওতাধীন শিক্ষক-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য অনুদানের আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়

রোববার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদন শুরু হয়েছে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এবং চলবে ১৭ মার্চ ২০২৬ পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। এ জন্য প্রতিষ্ঠান প্রধান বা রেজিস্ট্রারকে মাইগভ প্ল্যাটফর্ম (www.mygov.bd)-এ নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের সময় ব্যানবেইসের সর্বশেষ বার্ষিক শিক্ষা জরিপ-২০২৫ অনুযায়ী মোবাইল নম্বর প্রদান করতে হবে। এরপর EIIN নম্বর দিয়ে প্রোফাইল যাচাই সম্পন্ন করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনুদান

দেশের স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান (এমপিও ও নন-এমপিও) মেরামত, সংস্কার, আসবাবপত্র সংগ্রহ, পাঠাগার স্থাপন, খেলাধুলার সরঞ্জাম ক্রয় এবং প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো তৈরির জন্য আবেদন করতে পারবে। অনগ্রসর এলাকার প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

শিক্ষক-কর্মচারীদের জন্য

দুরারোগ্য ব্যাধি বা দৈব দুর্ঘটনার ক্ষেত্রে অনুদানের আবেদন করা যাবে। জাতীয় পরিচয়পত্র, প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, চিকিৎসা সনদ এবং সরকারি হাসপাতালের প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।

শিক্ষার্থীদের জন্য

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুরারোগ্য ব্যাধি, দৈব দুর্ঘটনা এবং শিক্ষা ব্যয়ের জন্য আবেদন করতে পারবে। দুস্থ, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, অসহায় ও অনগ্রসর শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে জন্মনিবন্ধন সনদ এবং স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ে বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র আবশ্যক।

আবেদন করবেন যেভাবে

প্রতিষ্ঠানের আবেদন প্রধান কর্তৃক করতে হবে। শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রধান/রেজিস্ট্রারের মাধ্যমে আবেদন করবেন। প্রয়োজনীয় ব্যাংক হিসাব ও এমআইসিআর চেকের পিডিএফ কপি সংযুক্ত করতে হবে। বরাদ্দ অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে।

গুরুত্বপূর্ণ শর্ত

প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীরা একবারই সুবিধা পাবেন। শিক্ষার্থীরা শিক্ষা জীবনে সর্বোচ্চ তিন বছর পরপর আবেদন করতে পারবে। অসম্পূর্ণ আবেদন বা হার্ডকপি গ্রহণযোগ্য নয়। শর্ত ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here