Home জাতীয়

শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা

3
0
ছবি সংগৃহীত।

আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ সব দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, মন্ত্রণালয়ের কোনো স্তরে দুর্নীতির বিন্দুমাত্র সুযোগ দেওয়া হবে না।

প্রতিমন্ত্রী দৃঢ় কণ্ঠে বলেন, “আগামী পাঁচ বছরে মন্ত্রণালয়ের কোথাও কোনো ধরনের দুর্নীতির সঙ্গে আমার সম্পৃক্ততা কেউ খুঁজে পাবে না। আমি নিজে দুর্নীতি করবো না এবং আমার অধীনে কাউকেও দুর্নীতি করতে দেব না।”

তিনি শিক্ষা প্রশাসনের অনিয়ম দূর করতে প্রতিটি দপ্তরে কঠোর নজরদারির নির্দেশ দেন। শিক্ষা মন্ত্রণালয়কে রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার ভিত দুর্বল হলে জাতির ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে না।

‘কারিকুলাম, ক্লাসরুম ও কনসিস্টেন্সি’—এই তিন মূলনীতির ভিত্তিতে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। প্রাথমিক শিক্ষায় বাংলা ও গণিতে দক্ষতা অর্জনের ওপর জোর দিয়ে প্রয়োজনে পাঠ্যক্রম পর্যালোচনায় বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণা দেন।

সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

সূত্র: নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here