Home সারাদেশ

মেলান্দহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

8
0
ছবি সংগৃহীত।

জামালপুরের মেলান্দহ রেলস্টেশন-এর আউটার এলাকায় আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কুরমান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা-গামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস মেলান্দহ স্টেশনে প্রবেশের সময় স্টেশনের আউটার এলাকায় রেললাইনের পাশে বসে থাকা এক ব্যক্তি ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে তদন্ত ও স্থানীয়দের সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি কুরমান আলী (৬৫), পিতা মৃত আহাল আলী শেখ, মাতা মৃত ফকুলী বেগম, গ্রাম বাঘাডোবা, থানা মেলান্দহ, জেলা জামালপুরের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি শারীরিকভাবে দুর্বল ছিলেন, কানে কম শুনতেন এবং কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন সকালে শরীরে রোদ লাগানোর উদ্দেশ্যে বাড়ির পাশের রেললাইনের আউটার এলাকায় বসেছিলেন। ট্রেনটি স্টেশনে প্রবেশকালে অসতর্ক অবস্থায় থাকায় তিনি ট্রেনের ধাক্কায় কাটা পড়ে মারা যান।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার পর রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here