Home জাতীয়

এআই প্রশিক্ষণ ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলবে সরকার।

8
0
ছবি সংগৃহীত

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে হবে। পার্শ্ববর্তী দেশগুলো যেখানে বড় বড় ডিজিটাল কর্মসূচি গ্রহণ করছে এবং সরকারি কর্মকর্তাদের এআই প্রশিক্ষণ দিচ্ছে, সেখানে পিছিয়ে থাকলে বাংলাদেশকে বিশ্ব করুণার দৃষ্টিতে দেখবে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নিত্যপণ্যের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব খাদ্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখা। বিশেষ করে রমজান মাসে এই দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি জানান, বর্তমানে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে এবং বাজার নিয়ন্ত্রণে সরকার সক্রিয় রয়েছে।

সিলেটের উন্নয়ন পরিকল্পনা নিয়ে তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি ও আইটি খাতের প্রসারে জোর দেওয়া হবে। সিলেটে একটি এআই সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার ঘোষণাও দেন তিনি।

আইটি পার্কে কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ আকৃষ্ট করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও লাল ফিতার দৌরাত্ম্য কমানো জরুরি। প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তা নিশ্চিত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সূত্র:
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
তারিখ: শুক্রবার

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here