Home জাতীয়

তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের শপথ

8
0
ছবি সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই অনুষ্ঠানে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। আড়ম্বরপূর্ণ এ আয়োজনের মধ্য দিয়ে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বিএনপির নেতৃত্বে গঠিত এই সরকারে ৪০ জনই নতুন মুখ। নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত মন্ত্রিসভায় তারুণ্যের উপস্থিতি বিশেষভাবে লক্ষ্যণীয়। দীর্ঘদিনের রীতি ভেঙে বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশি-বিদেশি উচ্চপর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন। মালদ্বীপ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। দেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি অনুষ্ঠান পরিচালনা করেন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান, পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ এলাকা ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সংসদ এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

নতুন সরকারের সামনে অর্থনীতি, বাজার নিয়ন্ত্রণ, কর্মসংস্থান ও প্রশাসনিক সংস্কারসহ নানা চ্যালেঞ্জ রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নেতৃত্বে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন সরকারের কর্মকৌশলের দিকে এখন নজর সবার।

সূত্র: সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও অনুষ্ঠানসংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here