Home জাতীয়

শপথে ১৩ রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ

7
0
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে ১৩ দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটানের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আমন্ত্রণ পেলেও নরেন্দ্র মোদি শপথ অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকবেন না। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, একই সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক রয়েছে তার। তবে ভারতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণ অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের নতুন সরকারের এই শপথ অনুষ্ঠান দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির দিক থেকে তাৎপর্যপূর্ণ হতে পারে। কারণ নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণের ইঙ্গিত দিয়েছেন। ভারত, পাকিস্তান ও চীনের সঙ্গে সমান সম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছেন তিনি।

এদিকে সম্প্রতি নরেন্দ্র মোদি তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দুই দেশের সম্পর্ক জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের আমন্ত্রণ বাংলাদেশের নতুন সরকারের কূটনৈতিক অবস্থানকে আরও স্পষ্ট করবে।

সূত্র: এনডিটিভি, সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here