Home রাজনীতি

ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

1
0
এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই মধ্যে রাজনৈতিক সৌজন্য ও সমঝোতার বার্তা দিতে উদ্যোগ নিয়েছেন দলটির চেয়ারম্যান ও সংসদ সদস্য তারেক রহমান।

বিএনপির পক্ষ থেকে শনিবার (১৪ ফেব্রুয়ারি) জানানো হয়, আগামীকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতে যাবেন তারেক রহমান।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় বিএনপি। সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোট। নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল প্রশ্ন তুললেও সামগ্রিকভাবে ফলাফল মেনে নিয়েছে অংশগ্রহণকারী দলগুলো।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই বিরোধী শিবিরের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে যাওয়া রাজনৈতিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতার ইঙ্গিত বহন করে। এতে সংসদীয় রাজনীতিতে সমন্বয় ও সংলাপের পরিবেশ জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here