Home বিনোদন

হানিয়া আমির বিয়ের গুঞ্জন

4
0
ছবি: সংগৃহীত

পাকিস্তানের আলোচিত তারকা জুটি হানিয়া আমির ও আসিম আজহারকে ঘিরে বিয়ের গুঞ্জন নতুন করে উসকে দিয়েছে একটি ভাইরাল ভিডিও। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, একটি আয়োজনে দুজন একসঙ্গে নাচছেন ও আনন্দে মেতে উঠেছেন। তাদের পরনে ছিল হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক। সাজসজ্জা ও পরিবেশ দেখে অনেকেই ধারণা করেন, এটি হয়তো গায়ে হলুদ বা বিয়ের অনুষ্ঠান।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় জল্পনা—গোপনে হয়তো বিয়েও সেরে ফেলেছেন এই তারকা জুটি। মন্তব্যের ঘরে অনেকে তাদের নতুন জীবনের জন্য শুভকামনাও জানান।

তবে পরে জানা যায়, পুরো বিষয়টি ছিল ভিন্ন। সেটি কোনো বিয়ের আয়োজন ছিল না; বরং হানিয়া আমিরের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ একটি থিম পার্টি। গেল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ছিল এ অভিনেত্রীর জন্মদিন। সেই আয়োজনের থিমই ছিল ‘বিয়ে’।

ভিডিওতে হানিয়াকে বলতে শোনা যায়, “ওয়েলকাম টু মাই ফেক ওয়েডিং”—অর্থাৎ ‘আমার নকল বিয়েতে স্বাগতম’। নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও জন্মদিন উদযাপনের ভিডিও শেয়ার করেন তিনি। মজার ছলে ক্যাপশনে লেখেন, “চুপিচুপি ভিডিও করা ঠিক না, এটা খারাপ।”

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই পাকিস্তানের শোবিজ অঙ্গনে হানিয়া ও আসিমের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছে। বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেলেও প্রেম বা বিয়ের পরিকল্পনা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তারা।

সূত্র: সামাজিক মাধ্যম (ইনস্টাগ্রাম)

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here