Home রাজনীতি

সেতু মন্ত্রণালয়ে থাকতে পারেন আব্বাস

11
0
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হওয়ার পর নতুন সরকারের মন্ত্রিসভার রূপরেখা প্রায় চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্রে জানা গেছে, সিনিয়র নেতাদের পাশাপাশি নতুন প্রজন্মের রাজনীতিকদেরও গুরুত্ব দিয়ে মন্ত্রিসভা গঠন করা হচ্ছে।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সম্ভাব্য মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে আলোচনা রয়েছে। বিশেষ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব তার হাতে যেতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে।

এর আগে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদের মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা আব্বাস। প্রশাসনিক অভিজ্ঞতার কারণেই এবার তাকে অবকাঠামো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এবারের নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ওই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত সমর্থিত এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, আসনের ১০৮টি কেন্দ্রে নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫১ হাজার ৫৭২ ভোট এবং পোস্টাল ভোট পান ২ হাজার ৫৫৫টি; মোট ভোট দাঁড়ায় ৫৪ হাজার ১২৭। অন্যদিকে মোট ৫৬ হাজার ৫৫২ ভোট পেয়ে জয়ী হন মির্জা আব্বাস।

ঢাকা-৮ আসনের ফলাফল প্রকাশের সময় ভোট গণনা কেন্দ্র ঘিরে ব্যাপক উৎসাহ ও উৎকণ্ঠা লক্ষ্য করা যায়।

নতুন মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পাচ্ছেন—তা আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল।

সূত্র: দলীয় সূত্র, নির্বাচন কমিশন তথ্য

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here