Home আন্তর্জাতিক

ইউরোপীয় ইউনিয়ন: ত্রয়োদশ সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্য

4
0
ইইউ নির্বাচন মিশনের প্রধান ইভার্স ইজাবস ত্রয়োদশ সংসদ নির্বাচনের মূল্যায়ন করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্য ও আন্তর্জাতিক মানের হয়ে হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ইইউ মিশন প্রধান ইভার্স ইজাবস বলেন, নির্বাচন পরিচালনাযোগ্য হয়েছে, প্রতিযোগিতামূলক হয়েছে এবং নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করেছে।

তিনি আরও উল্লেখ করেন, ভোটে নির্বাচিত নারী প্রতিনিধির সংখ্যা এখনও আশাব্যঞ্জক নয়। ইউরোপীয় ইউনিয়ন এই নির্বাচনে মোট ২০০ জন পর্যবেক্ষক পাঠিয়েছে, যার মধ্যে ৯০ জন সংক্ষিপ্তকালীন পর্যবেক্ষক। ২০০৮ সালের পর এটি বাংলাদেশের পূর্ণাঙ্গ ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন।

সুত্র: এনআই/এমএন

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here