জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, নির্বাচনকে বিতর্কিত করতে কালো টাকা, কারচুপি ও সহিংসতার চেষ্টা হয়েছে। তবে জনগণ ঐক্যবদ্ধভাবে এসব অপপ্রয়াস রুখে দিয়েছে।
আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিএনপির বিজয় অনিবার্য। এ বিজয় কোনোভাবেই ঠেকানো যাবে না। ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী।’ এছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তবর্তী সরকার, প্রশাসন, সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের ধন্যবাদ জানান তিনি।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন