
দেশের আলোচিত ইসলামিক স্কলার মুফতি আলী হাসান উসামার একটি ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মঙ্গলবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া সংক্ষিপ্ত ওই স্ট্যাটাসটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে।
স্ট্যাটাসে তিনি লেখেন, “ধান ছিটিয়ে কবুতর আনা যায়; বাজপাখি নয়। বাঘ গুপ্তই থাকে; কুকুর দিনভর চেঁচিয়ে যায়।”
পোস্টটি প্রকাশের মাত্র ১২ ঘণ্টার মধ্যে সাড়ে ৪ হাজারের বেশি শেয়ার এবং প্রায় ১০ হাজার মন্তব্য জমা পড়ে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে প্রতিক্রিয়া জানিয়েছেন।
ময়মনসিংহের ফুলপুরের এক ব্যবহারকারী মন্তব্যে লেখেন, “আলহামদুলিল্লাহ, প্রতিবাদী কণ্ঠস্বর কেউ দাবিয়ে রাখতে পারবে না।”
রুবেল ইসলাম নামের আরেকজন লেখেন, “শায়েখ, আপনার এক একটি কথা মিসাইলের চেয়েও তীক্ষ্ণ।”
জামিল শরীফ নামের একজন মন্তব্যে দাবি করেন, জামায়াতে ইসলামী আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর অবর্তমানে একজন যোগ্য উত্তরসূরি খুঁজে পেয়েছে।
অন্যদিকে ফরহাদ হোসেন হৃদয় নামের এক ব্যবহারকারী উসামার রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে লেখেন, “একের পর এক ইয়র্কার ডেলিভারি প্রতিপক্ষের ছন্দ হারিয়ে ফেলবে।”
স্ট্যাটাসটি ঘিরে সমর্থন ও সমালোচনা—দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে ব্যাপক আলোচনা অব্যাহত রয়েছে।
সূত্র
ফেসবুক পোস্ট | সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন










